ওয়েব টেম্পলেট বিক্রয়ের অনেক মার্কেট প্লেস রয়েছে ।
সেগুলর মধ্যে একটি হলও
http://themeforest.net/
এটিও এনভাটো নেটওয়ার্ক এর একটি সাইট । এনভাটোর কোন একটি সাইটে আপনি সাইন আপ করে থাকলে সেই ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারবেন । শুধু কুইজে অংশ নিয়ে কাজ শুরু করতে হবে । এবং কাজ জমা দেবার নির্দেশিকা ভালো করে বুঝে নিতে হবে ।
http://themeforest.net/ এ আপনি ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করতে পারেন । আপনি যদি ভালো ওয়েব ডিজাইনার হন তাহলে দেড়ি না করে এখানে চেষ্টা করতে পারেন । এখানে এইচ টি এম এল , ওয়ার্ড প্রেস , জুমলা , পি এস ডি টেম্পলেট ইত্যাদি ধরনের টেম্পপ্লেট বেচাকেনা হয় । আরেক টি বিষয় এখানে লক্ষণীয় এইচ টি এম এল , পি এস ডি টেম্পলেট এর চেয়ে জুমলা দিয়ে বানানো টেম্পলেট গুলোর মুল্য একটু বেশী দেখা যায় । এই সাইটে একটু সময় দিলেয় বুঝে যাবেন কোন ধরনের টেম্পলেট গুলোর চাহিদা বেশী ।
এই সাইটে কোন কপি বা অন্য কোন ফ্রি টেম্পলেট আপনি একটু মডিফাই করে জমা দেবার সুযোগ নেই । আপনার নিজের তৈরী টেম্পলেট হতে হবে ।
আরও একটি জানার বিষয় হল এখানে দুই ভাবে টেম্পলেট সাবমিট করতে পারেন । একটি এক্সক্লুসিভ অন্যটি সাধারন । এক্সক্লুসিভ হিসেবে আপনি যদি সাবমিট করেন তবে তা আর অন্য মার্কেট প্লেসে সাবমিট করতে পারবেন না । সাধারন হিসেবে যদি জমা দেন সেটি আপনার পূর্ণ অথারিটি থাকবে আপনি ইচ্ছে করলে একাধিক মার্কেট প্লেসে জমা দিতে পারবেন । তবে এক্সক্লুসিভ হিসেবে জমা দিলে সাধারনের তুলনাই কমিশন একটু বেশী পাবেন ।
আপনার সাবমিট করা টেম্পলেট টি যদি এদের পছন্দ না হয় । আপনাকে পুনরাই এরা একটি মেইল করবে । কিছুটা পরিবর্তনের দিক নির্দেশনা দিয়ে । ফলে আপনার জন্য বোঝে উঠা খুব সহজ হয়ে যাবে ওদের পছন্দের ধারা ।
কি বুঝলেন ?
এরাও কিন্তু পকেট থেকে আপনাকে টাকা দিবেনা ।এরা আপনার প্রতিভাকে বিশ্বের বাজারে তুলে ধরবে । আপনার প্রতিভাকে কাজে লাগিয়ে এরা কিছু আয় করবে । কিছু আপনাকে দিবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন